1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার

জকিগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ্

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

সনাতন ধর্মানুলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জকিগঞ্জের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহরিয়ার বিন সালেহ।
রোববার (২রা অক্টোবর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর গ্রামের চয়ন মল্লিকের বাড়ির ও কাদিপুরস্থ পরিন্দ্র বিশ্বাসের বাড়ির সার্বজনীন পূজা মন্ডপদ্বয় পরিদর্শনে যান তিনি।
এ সময় মন্ডপে নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যসহ স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহ্। এছাড়া বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন ও সংশ্লিষ্ট মোবাইল পার্টির ইনচার্জ এসআই সামসুল হক সুমন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট