1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন

জকিগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় পাঁচ জন আহত

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জে পৃথক দু’টি স্থানে ভয়াবহ মোটর সাইকেল দূর্ঘটনায় পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মাদান নগর এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় তিন জন আহত হয়েছেন। আহতরা হলেন- জকিগঞ্জ উপজেলার সুন্দরারচক গ্রামের জাহেদ আহমদ, রতনগঞ্জ এলাকার আরাফাত আহমদ ও আটগ্রাম এলাকার সাহান আহমদ। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে কিভাবে এ দূর্ঘটনা ঘটেছে তা কেউ দেখেননি। স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি শুনে উদ্ধার করেন।
অপরদিকে এর আগের দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের লামারগ্রাম গোলক চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে। এতে দুইজন আহত হলেও একজনের অবস্থা আশঙ্কা জনক। তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত ইউনুস আলীর ছোট ছেলে হাফিজ অবু হুরায়রা ও তার চাচাতো ভাই শাহাদত হোসেন।
এলাকাবাসী জানান, লামারগ্রামের গোলক চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপদজনক টার্নিং পয়েন্টে এ দূর্ঘটনা ঘটেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট