1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

জকিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে একটি উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছয়লেন মন্দির হতে মাইজকান্দি গ্রাম পর্যন্ত কুশিয়ারা নদীর পাড় সংস্কার কাজে ব্যবহারের উদ্দেশ্যে উত্তোলনকৃত প্রায় ২৭,৫০০ (সাতাশ হাজার পাঁচশত) ইট উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।

আগামী ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ বেলা ৩টায় জকিগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ উন্মুক্ত দরপত্র নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত শর্তসাপেক্ষে নিলামে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

নিলামের শর্তাবলি

  • নিলামে অংশগ্রহণের জন্য ১৫ জুন ২০২৬ তারিখ বেলা ২টা ৩০ মিনিটের মধ্যে ১০,০০০ টাকা জামানত পৌরসভার অনুকূলে পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নিলাম শেষে প্রয়োজন অনুযায়ী জামানতের অর্থ ফেরত প্রদান করা হবে।
  • সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিলাম প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। অন্যথায় জমাকৃত জামানত বাজেয়াপ্ত করা হবে।
  • নিলাম কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন, পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

বিজ্ঞপ্তিটি জকিগঞ্জ পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস কর্তৃক ৮ জুন ২০২৬ তারিখে জারি করা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জকিগঞ্জ পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট