1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় সিআইডির হাতে জকিগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে ফাহিম আল চৌধুরী শিক্ষা ট্রাস্ট জকিগঞ্জে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল জামেয়া ইসলামিয়া ফয়জে আমের সাবেক শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল, আল গাফফার পরিষদের শোক দারুননাজাত কামিল মাদরাসা থেকে জিপিএ-৫ অর্জন জকিগঞ্জের মুঈয উদ্দিনের দ্বীনি মহাসম্মেলন সফল করতে সিলেটে একত্রিত হলেন মুনশীবাজার মাদরাসার ফুযালা ও শুভাকাঙ্ক্ষীরা দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক! জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি

বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে জকিগঞ্জের শাহগলীতে মানববন্ধন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণামূলকভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শরীফাবাদ এলাকার নিজগ্রামের নুর উদ্দিনের ছেলে শাহজাহান আহমদ-এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৩ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার শাহগলী বাসস্টেশনে ভুক্তভোগীরা জড়ো হয়ে অভিযুক্ত শাহজাহান আহমদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এ মানববন্ধন করেন।
মাওলানা আব্দুল সালামের সভাপতিত্বে ও আলমগীর হোসেনর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী রাকিব হোসেন, আল আমিন ও শিপু আহমদ প্রমুখ।
মানবন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, জকিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শতাধিক মানুষকে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শরীফাবাদ এলাকার নিজ গ্রামের নুর উদ্দিনের ছেলে শাহাজাহান আহমদ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। বক্তারা অবিলম্বে টাকা আত্মসাৎকারী শাহজাহানকে খুজে বের করে টাকা উদ্ধার ও তার উপযুক্ত শাস্তি নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে শাহজাহান আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট