1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায়

বিদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে জকিগঞ্জের শাহগলীতে মানববন্ধন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণামূলকভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শরীফাবাদ এলাকার নিজগ্রামের নুর উদ্দিনের ছেলে শাহজাহান আহমদ-এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৩ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার শাহগলী বাসস্টেশনে ভুক্তভোগীরা জড়ো হয়ে অভিযুক্ত শাহজাহান আহমদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এ মানববন্ধন করেন।
মাওলানা আব্দুল সালামের সভাপতিত্বে ও আলমগীর হোসেনর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী রাকিব হোসেন, আল আমিন ও শিপু আহমদ প্রমুখ।
মানবন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, জকিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শতাধিক মানুষকে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শরীফাবাদ এলাকার নিজ গ্রামের নুর উদ্দিনের ছেলে শাহাজাহান আহমদ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। বক্তারা অবিলম্বে টাকা আত্মসাৎকারী শাহজাহানকে খুজে বের করে টাকা উদ্ধার ও তার উপযুক্ত শাস্তি নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে শাহজাহান আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট