1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

সিলেটে নগরীর মজুমদারীতে বিদ্যুৎ স্পৃষ্ট ২ তরুণীকে ঢাকায় নেয়া হচ্ছে

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সিলেট নগরীর আম্বরখানা-বিমানবন্দর সড়কের পাঁশে মজুমদারী এলাকায় বাসার ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই তরুণী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ এপ্রিল) বিকেলে সাড়ে ৫টার দিকে মজুমদারি আবাসিক এলাকার তরঙ্গ ১২/১ নং হাজী হুমায়ুন ভিলায় এ ঘটনা ঘটে। সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়আইল গ্রামের আব্দুল কুদ্দুছের মেয়ে সামিয়া রহমান (১৮) ও একই উপজেলার বালিঙ্গা গ্রামের সাহেল আহমেদের মেয়ে সাদিয়া জান্নাত ইভা (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন আহতদের আত্মীয় মিনহাজ আহমদ।
তিনি জানান, আহতদের মধ্যে সামিয়া’র অবস্থা খুবই সংকটাপন্ন। সাদিয়া’র অবস্থাও গুরুতর। এ অবস্থায় তাদের সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট এম.এ.জি.ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ২ ঘটিকায় এ সংবাদ লেখা পর্যন্ত রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়ার প্রস্তুতি চলছে।
মিনহাজ আহমদ জানান, আহত দুইজন আপন ফুফাতো-মামাতো বোন। তারা খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন। ছাদে কাপড় তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট