1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময়

জকিগঞ্জে কামালপুর গ্রামবাসীর ঈদপূর্ণমিলনী ও সংবর্ধনা

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর গ্রামবাসী ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্যদিয়ে ঈদপুর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান করেছে। শুক্রবার (১৩ জুন) বিকাল ৪ টায় স্থানীয় কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৩নং কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল হক খসরু ও সাংবাদিক রহমত আলী হেলালীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী ও শিক্ষানুরাগী হাসান আহমদ।
হাফিজ নাছিম আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের সাবেক ডিজিএম এবাদুর রহমান, বিশিষ্ট আলেমে দ্বীন ও সালিশী ব্যক্তিত্ব মাওলানা আব্দুর রহীম কামালী, কামালপুর গোরস্থান উন্নয়ন কমিটির সভাপতি প্রবাসী রশীদ আহমদ হানিফ, ইউপি সদস্য ফারুক আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ, আল জাওয়াদ ট্র‍্যাভেলসের সত্ত্বাধিকারী হাফিজ শহীদুল ইসলাম, কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলী, কামালপুর গ্রাম উন্নয়ন কমিটির সদস্য তাহির আহমদ, বিশিষ্ট মুরব্বী এমাদুর রহমান, সমাজসবী সাব্বির আহমদ, প্রবাসী রাসেল আহমদ কামালী, যুবনেতা আতাউর রহমান, সমাজসেবী ও শিক্ষানুরাগী নাজিম আহমদ প্রমূখ।
অনুষ্ঠান শেষে এলাকায় অবস্থানরত ১৪ জন প্রবাসীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট