1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান  জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-১ আশঙ্কাজনক ২ ভাই জকিগঞ্জে মাদ্রাসায় দানের নামে অভিনব প্রতারণা সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ): নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি’র নিরলস প্রচেষ্টা অব্যহত জকিগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ  বিএনপি ছাড়বেন না চাকসু মামুন জকিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু জকিগঞ্জে রাগীব-রাবেয়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

জকিগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করা হয়।
প্রণোদনা কর্মসূচিতে জকিগঞ্জ পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ২ হাজার ৩৫০ জন কৃষককে রোপা আমন ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে দেওয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মুমিন-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি সম্প্রসারণের উদ্যোগে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সার ও বীজ বিতরণ সরকারের কৃষি উন্নয়নের একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা আশা করি এ বীজ ও সার বিতরণের মাধ্যমে দেশে কৃষি সম্প্রসারণ আরো বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুমন কান্তি শর্মা ও জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ সভাপতি কয়েছ আহমদ প্রমূখ।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল মুমিন বলেন, কৃষকদের উন্নয়নের স্বার্থে আমরা সব সময় তাদের পাশে রয়েছি। সময় মত সার ও বীজ বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছি। কৃষক এগিয়ে গেলে দেশে এগিয়ে যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট