1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা

এবার বিয়ানীবাজারকে হারিয়ে সেমিফাইনালে জকিগঞ্জ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগের জেলা পর্যায়ের খেলায় বিয়ানীবাজার উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জকিগঞ্জ উপজেলার প্রতিনিধি দল গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া ম্যাচে জকিগঞ্জের গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিয়ানীবাজার উপজেলার সিলেটিপাড়া ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের টানা ২০ মিনিটের খেলায় কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পরে টাইব্রেকারে ১-০ গোলে জয় নিশ্চিত করে গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা। রুদ্ধশ্বাস এই জয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে খেলোয়াড়, শিক্ষক, অভিভাবক ও জকিগঞ্জের ক্রীড়াপ্রেমীদের মাঝে।

জেলা পর্যায়ের এই আসরে টানা সাফল্যে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে জকিগঞ্জ দল। সংশ্লিষ্টরা জানান, সেমিফাইনাল ম্যাচেও ভালো খেলায় ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।

গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন সাফল্যে জকিগঞ্জবাসী আশাবাদী, জেলার এই প্রতিযোগিতায় আরও বড় অর্জন এনে উপজেলাকে গৌরবান্বিত করবে ক্ষুদে ফুটবলাররা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট