1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন

জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সিলেটের জকিগঞ্জে এগ্রো ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কালিগঞ্জ বাজারস্থ রিলাস্ক ক্যাফেতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের কোষাধ্যক্ষ ও মুনতাহা কৃষি হাউস সোনাসারের স্বত্বাধিকারী মোহাম্মদ মাহতাব উদ্দিনের পরিচালনায় এবং সংগঠনের সভাপতি ও সুরমা বীজঘর কালিগঞ্জের স্বত্বাধিকারী মো. জুবায়ের আহমদ চৌধুরী আলমগীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার এগ্রো ব্যবসায়ী, কোম্পানির প্রতিনিধি ও সংগঠনের কার্যকরী কমিটির সদস্যরা। আব্দুল মালিক স্টোর কালিগঞ্জের স্বত্বাধিকারী হাজী আব্দুল মালিকের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

সভাপতির বক্তব্যে মো. জুবায়ের আহমদ চৌধুরী আলমগীর বলেন, এগ্রো ও বীজ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট উপজেলার সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যবসা ও কৃষি খাতের বিভিন্ন সমস্যা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের কোনো বিকল্প নেই। প্রশাসনিক বা অন্যান্য যেকোনো চ্যালেঞ্জও সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, কৃষকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাদের কাছে উন্নতমানের বীজ, কীটনাশক ও কৃষি উপকরণ সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে হবে। কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিখাতের টেকসই উন্নয়নে এগ্রো ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, কৃষি খাত যত সমৃদ্ধ হবে দেশের অর্থনীতিও তত শক্তিশালী হবে। এ লক্ষ্য বাস্তবায়নে জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা সভাপতির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কৃষি ও ব্যবসার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন এ সংগঠনের মাধ্যমে জকিগঞ্জের এগ্রো ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং কৃষকদের জন্য আরও কার্যকর সেবা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট