1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন জকিগঞ্জে ইউএনওর বৈঠক ‘ডেভিল’ আখ্যা দিয়ে চেয়ারম্যানকে আটকে মব সৃষ্টি: এলাকায় তীব্র উত্তেজনা ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা সিলেট জুড়ে আলোচিত কে এই ফাহিম আল্ চৌধুরী? সিলেট-৫ আসন: ভোটের মাঠে বৈধ ৫ প্রার্থী, বাছাইয়ে বাদ ১ জন বিএনপি থেকে বহিস্কার এমপি প্রার্থী চাকসু মামুন

আল্লাহ যাদের ভালোবাসেন, তাদেরই ডাক দেন তাঁর ঘরে—মুফতি আবুল হাসান

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি আবুল হাসান বলেছেন, পবিত্র হজ্ব ও উমরাহ কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং এটি আত্মশুদ্ধির মাধ্যম। আল্লাহ যাদের ভালোবাসেন, তাদেরই ডাক দেন তাঁর ঘরে। আমাদের উচিত নির্ভেজাল নিয়তে ইবাদত পালন করা।
তিনি শুক্রবার (৪ জুলাই) বিকাল ৪টায় জকিগঞ্জ শহরের সোনার বাংলা কনফারেন্স হলে আল-মারওয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আয়োজিত পবিত্র উমরাহ পালনে যাত্রীদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল-মারওয়ান ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ্ব নুর উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রহমান আদিল ও নাত পরিবেশন করেন রিসালাহ’র রিয়াদুর রহমান চৌধুরী।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুছ, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুশতাক আহমদ, জকিগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, কেছরি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহসিন আহমদ রব্বানী, মাতারগ্রাম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সেলিম আহমদ, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, শায়খুল হাদীস হাবিবুর রহমান মুহাদ্দিস (রহ.)-এর কনিষ্ঠ সন্তান মাওলানা আব্দুল বাক্বী খালেদ, পঙ্গবট মসজিদের ইমাম মাওলানা দিলাল আহমদ, জকিগঞ্জ পৌর জামায়াতের সভাপতি আবু রুশদ মোহাম্মদ ইকবাল ও আল-মারওয়ান ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এজাজুল হক সানি প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জকিগঞ্জ শাখার ইনচার্জ মাওলানা আব্দুস শহিদ ও কালিগঞ্জ শাখার ইনচার্জ মাওলানা আব্দুল্লাহ আল মাশহুদ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় যাত্রীদের উমরাহর প্রস্তুতি, ইসলামী বিধি-বিধান, সৌদি আরবে করণীয়-বর্জনীয়, স্বাস্থ্য নিরাপত্তা ও শিষ্টাচার সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন আল-মারওয়ান ট্রাভেলসের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাছুম।
অনুষ্ঠান শেষে উপস্থিত ওলামায়ে কেরাম যাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং যাত্রীদের হাতে প্রশিক্ষণ সংক্রান্ত উপকরণ তুলে দেন। আয়োজক আলহাজ্ব নূর উদ্দীন বলেন, “আমাদের কাজ শুধু ভিসা বা টিকিট নিশ্চিত করা নয়; বরং যাত্রীরা যাতে সঠিকভাবে ধর্মীয় দায়িত্ব পালন করতে পারেন, সেই প্রস্তুতিও দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।”
কর্মশালা শেষে দেশ, জাতি এবং আগত উমরাহ যাত্রীদের কল্যাণ কামনায় এক বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট