1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন

কানাইঘাটের রামপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় জকিগঞ্জের যুবক নি’হ’ত

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট থানাধীন ৩নং দিঘীরপার ইউনিয়নের রামপুর যাত্রী ছাউনীর পাঁশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শাহরিয়া আহমদ স্বপন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে একটি সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়া আহমদ স্বপন জকিগঞ্জ উপজেলার ভরণ সুলতানপুর গ্রামের আব্দুর রাজ্জাক (রজাক মুহরীর) ও হোসনে আরা বেগম হেপী’র ছেলে। সে সিলেট নগরীর শাহপরান উপশহর এলাকায় বসবাস করতো এবং দক্ষিণ সুরমা কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যায়নরত ছিল। নিহত স্বপনের বড় ভাই মোবাইল সংবাদিকতায় জাতীয়ভাবে পুরস্কৃত শাব্বীর আহমদ অপু বর্তমানে দুবাই অবস্থান করছেন।

জানা যায়, নিহত শাহরিয়া আহমদ স্বপন পরিবারের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতে এসেছিল। শুক্রবার পরিবারের সবার সাথে সিলেট যাচ্ছিল। পরিবারের অন্যান্য সদস্যরা নোহা গাড়ি নিয়ে সিলেট রওয়ানা হলেও সে তার নিজের মোটর সাইকেল নিয়ে তাদের আগে রওয়ানা হয়। পরিবারের বাকি সদস্যরা নোহা গাড়ি নিয়ে রতনগঞ্জ বাজার এলাকায় পৌছার পর স্বপন সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট উপজেলার ৩নং দিঘিরপর পূর্ব ইউনিয়নের রামপুর যাত্রী ছাউনির পাশে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়।
মর্মান্তিক এ দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট থানা’র পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসেছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে যাবতীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
এদিকে নিহত শাহরিয়া আহমদ স্বপনের বড় ভাই দুবাই প্রবাসী সাংবাদিক সাব্বির আহমদ অপু দেশে ফেরার অপেক্ষায় লাশ এখনো দাফন করা হয়নি। আগামীকাল শনিবার বিকেলে লাশ দাফন করা হতে পারে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট