1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধ দমনে তৎপর জকিগঞ্জ থানা, অভিযানে গ্রেফতার ১৫ জকিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসির নতুন সময়সূচি প্রকাশ সংসদে জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুর দাবি তুললেন মুফতি আবুল হাসান এমপি সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায়

জকিগঞ্জের আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটি গঠন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামালপুর গ্রামে অবস্থিত আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। রোববার (৫ মে) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিদ্যানিকেতনের হলরুমে এলাকাবাসী আয়োজিত এক বৈঠকে সমঝোতার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির তফসিল ঘোষণার পর গত ৩০ এপ্রিল অভিভাবক সদস্য পদে দু’টি প্যাঁনেল মনোনয়নপত্র দাখিল করা হয়। গত ২ এপ্রিল বাছাইকালে দু’টি প্যানেলের মনোনয়ন বৈধ হয়। ফলে ম্যানেজিং কমিটির নির্বাচন করা অপরিহার্য হয়ে পড়ে। এমতাবস্থায় এলাকার বিশিষ্ট মুরব্বী প্রখ্যাত ওয়ায়েজ মৌলানা আব্দুর রহীম কামালী’র সভাপতিত্বে এলাকাবাসীর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দাসের পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন রাজনীতিবীদ শফিকুর রহমান, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হুদা কামালী, এলাকার বিশিষ্ট মুরব্বী এমাদ উদ্দিন, আতিকুর রহমান, নাজিম আহমদ, নুরুল ইসলাম (লালই মিয়া) ও ময়না মিয়া প্রমূখ।
এ বৈঠকে সর্ব সম্মাতিক্রমে হাসান আহমদ, আতাউর রহমান, শাহীন আহমদ, তাহির আহমদ ও কানিজ ফাতিমা লিপিকে অভিভাবক সদস্য মনোনীত করা হয়।
কমিটির বাকি দায়িত্বশীলরা হলেন, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আনিসুর রাজ্জাক, পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দাস, শিক্ষক প্রতিনিধি সদস্য আব্দুল মালিক তাপাদার, বিশ্বম্ভর চন্দ্র ও মহিলা শিক্ষক প্রতিনিধি পাপু পারভীন।
এছাড়াও নতুন কমিটি খুব শীগ্রই সভাপতি ও শিক্ষানুরাগী সদস্য মনোনীত করবেন।
এদিকে নির্বাচিত সকল অভিভাবক সদস্য আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনকে সামনের দিকে এগিয়ে নিতে এলাকার সর্বস্তরের জন সাধারণের নিকট সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট