1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল

জকিগঞ্জের আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনের পুরস্কার বিতরণী ও অভিভাবক সভা অনুষ্ঠিত

মুন্না আহমদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামে অবস্থিত আব্দুর রাজ্জাক স্মৃতি বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যানিকেতন মাঠে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দাসের সভাপতিত্বে ও শিক্ষক বিশ্বম্ভর চন্দ্র বাঁধনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ সাইফুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াত ও নবম শ্রেণীর ছাত্রী পুষ্পিতা রাণী দাসের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ আব্দুল জব্বার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী পারভেজ আহমদ।
বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিরেশ চন্দ্র দাস, প্রবীণ মুরব্বী নুরুল ইসলাম (লালই মিয়া), বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য তাহির আহমদ, হাসান আহমদ, আতাউর রহমান (আতা), ব্যবসায়ী আজমল হোসেন, জবরুল ইসলাম জবু, রাজু আহমদ ও ইকবাল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট