1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার

জকিগঞ্জের ইউএনও সুমী আক্তারকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর বিদায় সংবর্ধনা প্রদান

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তারকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জকিগঞ্জ উপজেলা শাখা।
এ উপলক্ষে সোমবার (২৫ এপ্রিল) দুপুরে জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এক সভার আয়োজন করা হয়।
জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর কমান্ডার ও জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাজী খলিল উদ্দিন-এর সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকরাম আলী, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হয়দার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ ফজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সুনা মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল ও উপজেলা নির্বাহী অফিসারের সিএ আব্দুল ফাত্তাহ প্রমূখ।
এছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ বিদায়ী ইউএনও সুমী আক্তারকে ক্রেস্ট প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট