1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন

জকিগঞ্জের কামালপুর উত্তর মহল্লাবাসীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর উত্তর মহল্লাবাসীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ মার্চ) বিকেলে কামালপুর উত্তর মহল্লা জামে মসজিদে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিল পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন স্থানীয় মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফিজ মাওলানা ইউসুফ আলী, কামালপুর (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) মো. ইউনুছ আলী ও সিলেট পাইওনিয়ার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আলী আশরাফ তাপাদার প্রমূখ।
উপস্থিত ছিলেন মহল্লার প্রবীণ মুরব্বী হাজী আব্দুল মন্নান (মায়া মিয়া), মোঃ আব্দুস শুক্কুর, রাজু আহমদ, জায়েদ আহমদ, সুমেল আহমদ ও হাবিবুল করিম প্রমুখ।
পরে এলাকার মুর্দেগানের রূহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেনে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফিজ মাওলানা ইউসুফ আলী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট