1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন

জকিগঞ্জের ডা. আবু কামরান রাহুলের MACP অর্জন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের খিলোগ্রামের বাসিন্দা তরুণ চিকিৎসক ডা. আবু কামরান রাহুল সম্প্রতি American College of Physicians (ACP) থেকে MACP উপাধি অর্জন করেছেন।
এর আগে তিনি চিকিৎসা ক্ষেত্রে MBBS, MCPS ও MD ডিগ্রি অর্জন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেন ডা. আবু কামরান রাহুলের চাচা সমাজসেবী ও সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল। তিনি বলেন, এ সম্মান, এ অর্জন শুধু আমাদের পরিবারের নয়। এ অর্জন, এ সফলতা সকলের দোয়ার ফসল। এটি পেশাদারিত্ব ও রোগীর প্রতি দায়বদ্ধতার এক নিরব স্বীকৃতি।
তিনি তাঁর সকল শিক্ষক, সহকর্মী, পরিবার ও প্রতিদিনের রোগীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি সকলের নিকট দোয়া কামনা করে বলেন, আল্লাহ পাক যেন তাঁকে মানবিকতা নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারে সেটাই আমাদের কামনা।
উল্লেখ্য যে, ডা. আবু কামরান রাহুল ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এর ইন্টারন্যাল মেডিসিন বিভাগে মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছেন। এছাড়াও তিনি রাজধানীর গেন্ডারিয়া দয়াগঞ্জ মোরে অবস্থিত ইবনে সিনা কনসালটেশন সেন্টারে নিয়মিত রোগী দেখেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট