1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জকিগঞ্জের মুমিন হত্যা মামলা: ৮ আসামির যাবজ্জীব, ১২ জন খালাস

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

জকিগঞ্জের বহুল আলোচিত মুমিন হত্যা মামলার রায় ঘোষণা করেছে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সাত বছর বিচার প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার (২৪ জুন) এই মামলার রায়ে আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইভোনালের বিচারক স্বপন কুমার সরকার। তবে সাজাপ্রাপ্তদের মধ্যে পাঁচ আসামি এখনও পলাতক রয়েছেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন সাজাপ্রাপ্ত আসামি শাহিন ও জুনেদ।
অন্যদিকে অভিযোগপত্রে থাকা মোট ২০ আসামির মধ্যে ১২ জনকে খালাস দেন আদালত।
২০১৮ সালের ২৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের নিজগ্রামের বাসিন্দা আব্দুল মুমিন। এর আগে তিনি নিজে এবং তার ভাই আরু হোসেনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে থানায় মামলা করেন। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ।
এই রায়ে আংশিক সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ জানিয়েছে, “আমরা সন্তুষ্ট যে, কিছু আসামি দণ্ডিত হয়েছে। তবে আরও কিছু আসামিরও সাজা হওয়া উচিত ছিল তবে সব আসামীর শাস্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে আপিল করা হবে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, এই রায়ে আসামী পক্ষ সন্তুষ্ট নয়। রায়ে একাধিক অসঙ্গতি রয়েছে। তাদের বিশ্বাস, উচ্চ আদালতে আপিল করলে ন্যায়বিচার পাওয়া যাবে।”
জানা যায়, এ মামলায় ভিকটিম মুমিনের শরীরে ৬০টিরও বেশি ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং মৃত্যুর আগে তিনি ভিডিও বার্তার মাধ্যমে হামলাকারীদের পরিচয় জানিয়েছিলেন, যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে গৃহীত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট