1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়ন নির্বাচনে পূরাতন প্রার্থীরাই লড়বেন! নির্বাচন ১৫ জুন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২

‘নির্বাচন হচ্ছে কি হচ্ছে না’ এমন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৫ জুন এ ইউনিয়নে যে পর্যায় থেকে নির্বাচন স্থগিত করা হয়েছিল সে পর্যায় থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল।
গত ২৮ এপ্রিল প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ জুন-২০২২ইংরেজি, রোজ-বুধবার, সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ব্যালেটের মাধ্যমে পূনরায় সকল পদে নির্বাচন অনুষ্ঠিত। কাজলসার ইউনিয়নে নতুন করে কেউ প্রার্থী হতে পারবেন না বলে নতুন কোন তফসিল ঘোষণা করা হয়নি। পঞ্চম ধাঁপে গত ৫ জানুয়ারী-২০২২ইংরেজি অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে যারা অংশ নিয়েছিলেন, কেবল মাত্র তারাই পূনরায় নির্বাচনে লড়বেন। তবে যে কোন পদে প্রতিদ্বন্দ্বীতাকারী কোন প্রার্থী আগামী ২৭ মে-২০২২ এর পূর্বে কোন প্রকার প্রচার-প্রচারণা করতে পারবেন না।
উল্লেখ্য যে, পঞ্চম ধাঁপে গত ৫ জানুয়ারি-২০২২ ইংরেজি তারিখে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বিকালে এই ইউনিয়নে ভোট জালিয়াতি ও ভোট কারচুপির অভিযোগে ব্যালেট পেপার সহ আটক হন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শাদমান সাকিব এবং উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং কর্মকর্তা কাজী আরিফুল হক। এ ঘটনায় তাৎক্ষণিক পুরো কাজলসার ইউনিয়নের ভোট গ্রহণ বাতিল করে নির্বাচন স্থগিত করা হয়। সেই প্রেক্ষিতে আগামী ১৫ জুন এ ইউনিয়নে পূনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট