1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২২ আগস্ট) আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জকিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাজুল ইসলাম শুক্রবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় বলা হয়েছে, ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের লক্ষ্যে শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত ও সরবরাহ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য করতে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এ কাজ করা হচ্ছে।

এদিকে, নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। তাই বিদ্যুৎনির্ভর প্রয়োজনীয় কাজগুলো নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করে রাখার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে জকিগঞ্জ জোনাল অফিস।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট