1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষ মানুষের জন্য তাঁর জ্বলন্ত উদাহরণ ফরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন— মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান

জকিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিনজনকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১লা মার্চ) ভোর ৪টা দিকে উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত ঘেচুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার স্থানীয় ঘেচুয়া গ্রামের মৃত আজমল আলীর ছেলে জিহাদ উদ্দিন (৩২), জকিগঞ্জ পৌর এলাকার পঙ্গবট গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০) ও মাঝবন্দ এতিছানগর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ জাবেদ উরফে জাবেদ আহমদ (৩৫)
পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের দিক নির্দেশনায় ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান করেন। অভিযান পরিচালনাকালে উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত ঘেচুয়া গ্রামের মৃত আজমল আলীর বাড়ীর উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত জিহাদ উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৩টি ডাকাতি মামলা, ২টি চুরি মামলা রয়েছে এবং ওপর আসামী জসিম উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় ২টি ডাকাতি মামলা, ৪টি মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত ডাকাতরা দীর্ঘদিন থেকে সঙ্গবদ্ধভাবে সিলেট বিভাগের বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে থাকে। ডাকাতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট