1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন

জকিগঞ্জে জামিয়া দারুল ইহসান সোনাসারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

জকিগঞ্জ উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল ইহসান সোনাসার মাদ্রাসায় বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে জামিয়ার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় এবং নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

প্রখ্যাত আলেম শায়খুল হাদিস হযরত মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা মুহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সৌদি প্রবাসী শায়খ আব্দুল হান্নান, ইলাবাজ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুসাব্বির, সিলেট জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, রূপালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু মোহাম্মদ জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল করিম, সোনাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার আব্দুল আহাদ, শাহ শরিফ নূরানী মাদ্রাসার মুহতামিম মাওলানা ফজলুর রহমান এবং মাদ্রাসার সাবেক নাজিম মাওলানা ওয়ারিছ উদ্দিনসহ দেশবরেণ্য আলেম, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা।

বক্তারা তাদের বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিকতা ও আদর্শিক শিক্ষা ছাড়া একটি সুস্থ সমাজ গঠন সম্ভব নয়। তারা শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট