1. admin@zakiganjsangbad.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট

জকিগঞ্জে দুইদিনব্যাপী ফ্রী খৎনা ক্যাম্প-এর উদ্বোধন

সালেহ আহমদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১

জকিগঞ্জে নিউ হরিজনস ওর্গানাইজেশন (জেড.এন.এইচ.ও) এর উদ্যোগে দুইদিনব্যাপী গরীব শিশুদের ৩ দিনের ফ্রী ঔষধ সহ ফ্রী খৎনা ক্যাম্প-এর উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার কালিগঞ্জ বাজার-এর ইউনিক ফার্মায় এ খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুই পর্বের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর নায়েবে মুহতামীম মুফতি মাওলানা হামিদুর রহমান মাদনীর ও ওর্গানাইজেশনের সভাপতি এহসানুল কারিম তোফায়েল। ওর্গানাইজেশন-এর সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুমিন ও সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান মুন্নার যৌথ উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এস কে আহমেদ আশরাফ ও স্বাগত বক্তব্য রাখেন মোফাজ্জল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ খলিল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সহ দপ্তর সম্পাদক সওদাগর সেলিম, ওর্গানাইজেশনের উপদেষ্টা মাওলানা সালেহ আহমদ ও
ইছামতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আহমদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সাব্বির আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মাশহুদ, তারেক আহমদ, মাওলানা আলম আহমদ, জিহান আহমদ, ইমরান আহমদ, হাসিব আহমেদ, সুজন আহমদ, হাফিজ এস কে আহমেদ আশরাফ, খায়রুল ইসলাম লস্কর, আব্দুল ওয়াহিদ, মাহবুব আলম লস্কর, হাফিজ আব্দুল্লাহ, লুকমান আহমেদ, আবু বক্কর চৌধুরী, সাহেদ আহমদ ও সাব্বির আহমদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট