1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট টাইটান্সের উপদেষ্টা হলেন ফাহিম আল্ চৌধুরী আন্দোলনরত ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জকিগঞ্জে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত অবহেলায় জকিগঞ্জের কমিউনিটি ক্লিনিক: গ্রামের লোকদের প্রয়োজনীয় সেবা দিতে হবে সিলেট-৫ আসনে এনসিপি থেকে মনোনয়ন জমা দিলেন তরুণ সংগঠক শিব্বির আহমদ জকিগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন অনুষ্ঠিত নবীগঞ্জ দরুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন সেলিম আহমদ চৌধুরী আইসিটি’র আন্তর্জাতিক মুখপাত্র হলেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ভুল উত্তরাধিকারী সনদের দায়ে বীরশ্রী ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে জকিগঞ্জকে ‘প্রথম মুক্তাঞ্চল উপজেলা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জনসভা অনুষ্ঠিত

জকিগঞ্জে বাড়ছে চুরি ও ডাকাতি: পুলিশ-জনতার সম্মিলিত প্রতিরোধ দরকার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

প্রতি রাতেই ঘটছে চুরি ডাকাতির ঘটনা। প্রতিরোধে নেই কোন পরিকল্পিত উদ্যোগ। গতানুগতিক নিয়মে পুলিশ টহল থাকলেও কিছুতেই থামছেনা এসব অপরাধ। কারো গোয়ালের গরু নেই। কারো সুপারী গাছের নেই সুপারী। টমটম বা মোটর সাইকেল নেই। মসজিদের মাইক ও গাড়ির ব্যাটারী নেই। ঘরের আসবারপত্র নেই। নেই স্বর্ণালঙ্কার। টাকা পয়সা যা পাচ্ছে তাই হাতিয়ে নিচ্ছে চুর-ডাকাত।

এ নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার মানুষ। এ উপজেলার অন্তর্গত একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের কোথাও না কোথাও প্রতিদিন শোনা যাচ্ছে চুরি বা ডাকাতির কথা।
সচেতন মহল মনে করেন, জকিগঞ্জে জুয়া ও মাদকের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় চুরি ডাকাতি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। মাদক বিক্রিতে শক্ত কোন বাধা না থাকায় এবং দ্রুত অনেক টাকার মালিক হওয়ার লোভে জকিগঞ্জের সীমান্তবর্তী প্রায় ঘরে মাদক ব্যবসায়ী তৈরি হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এ বিষয়ে প্রশাসন এখনো শক্ত কোন প্রদক্ষেপ নিতে পারছেনা।
জকিগঞ্জ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী। উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি এখন নিত্যদিনের ঘটনা। তাদের অভিযোগ- চুরি-ডাকাতি রোধে পুলিশের পরিকল্পিত তৎপরতা না থাকায় বেড়েছে এসব ঘটনা। প্রতি রাতেই উপজেলার বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটে চলেছে। বেড়েছে ডাকাতিও।
সচেতন মহলের অনেকেই জানান, বিগত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে পুলিশের দায়িত্ব পালনে শিথিলতা লক্ষ করা যাচ্ছে। জকিগঞ্জে পুলিশ নিরাপদ থাকলেও দেশের বিভিন্ন স্থানে সরকারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে থানা ও পুলিশের ওপর হামলা, আগুন, পুলিশ হত্যা-এসব কারণে পুলিশের প্রশাসনিক কাঠামো একেবারেই ভেঙে পড়ে। ভেঙে পড়ে পুলিশের মনোবলও। দায়িত্ব পালনে বিরত থাকতে দেখা যায় পুলিশকে। নানা চেষ্টার পর পুলিশ সদস্যরা ফিরে এলেও এখনো দায়িত্ব পালনের ক্ষেত্রে শিথিলতা রয়েছে। আর এরই সুযোগ নিয়েছে ও নিচ্ছে অপরাধীরা।
আমরা মনে করি, আগত শুষ্ক মৌসুমে শীতের সাথে পাল্লা দিয়ে বেড়ে যাবে চুরি-ডাকাতি। জকিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় শীত আসলে এ ধরনের অপরাধ বৃদ্ধি পায়। অতিতে অনেক এলাকায় এসব অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতা মিলে যৌথ পাহারা ব্যবস্থা করেছে। আগামী দিনেও এসব চুরি-ডাকাতি বন্ধে পুলিশ পরিকল্পিতভাবে জনতাকে কাজে লাগিয়ে এসব অপরাধ দমন করতে হবে। অন্যতায় শীত মৌসুমী চুরি ও ডাকাতির ঘটনা এলাকায় সীমাহীন বেড়ে যেতে পারে। চরম ক্ষতিগ্রস্ত হতে পারেন এলাকার লোকজন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট