1. admin@zakiganjsangbad.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জে লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

জকিগঞ্জ উপজেলার বারহাল এলাকায় প্রতিষ্ঠিত লুৎফুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের ৫ম বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় ট্রাস্ট কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহ সভাপতি শাহান আহমদ চৌধুরী।
ট্রাস্টের সচিব সাদিক আহমদ চৌধুরী’র উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সহ সভাপতি এখলাছুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ (লামা)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বারহাল ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফয়জুল ইসলাম চৌধুরী।
বক্তব্য রাখেন সংগঠক সাদিক আহমদ তাপাদার, মাষ্টার নিজাম উদ্দিন, মাহমুদুল হক ও সাফায়েত রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ (লামা) বলেন, বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠে এবং শিক্ষার্থীদের মধ্যে মেধার বিকাশ ঘটে। তিনি এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রসংশা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান।
উল্লেখ্য যে, বারহাল ইউনিয়নের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসাসহ মোট ২২টি প্রতিষ্ঠানের ১৩২ জন শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট