1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ সভা জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন

জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

মো.খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পে প্রায় চার শতাধিক স্থানীয় জনগণ ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও পিসফুল টুরিস্ট ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসন (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জকিগঞ্জ-কানাইঘাট এর অবকাঠামো উন্নয়নে আমি ইতিমধ্যে সংসদে অনেকগুলো দাবি উপস্থাপন করেছি। আশাকরি এই সমস্ত দাবিগুলো খুব শীগ্রই বাস্তবে আপনারা দেখতে পারবেন। আমার এলাকার মানুষের উন্নয়নে আমি বদ্ধপরিকর। তিনি আরো বলেন, পিসফুল টুরিস্ট ক্লাবের এই আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সিলেট থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম সার্বিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। ক্যাম্পে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পিসফুল টুরিস্ট ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম জয়নালের সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রিন্সিপাল জামিল আহমদ ও সাধারণ সম্পাদক ব্যাংকার মো: জুবায়রুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ শাহেদ আহমদ রাসেল, কসকনকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, আব্দুল ওয়াদুদ তাপাদার, ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, আন্তর্জাতিক সম্পাদক আহমদ শাহ তামিম, কার্যকরী সদস্য মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, ক্লাবের কার্যকরী সদস্য আল মাহবুব, শিতালংগী সংগীত পরিবেশন করেন শিল্পী আলী হায়দার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, সাংবাদিক এনামুল হক মুন্না, ডাক্তার নজরুল ইসলাম নমিক, রিয়াজ উদ্দিন, সহযোগী অধ্যাপক কাওছার আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শামিম আহমদ, মাওলানা শফিকুর রহমান, সুপার শেফ কোহেল আহমদ তাপাদার, মো: জাহিদ হোসেন তাপাদার ও মো: শাকিল আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারগণ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট