1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনের সঠিক প্রয়োগ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে —-মুফতি আবুল হাসান এমপি আমি সরকারি কোন অফিসে দালাল দেখতে চাইনা–মুফতি আবুল হাসান এমপি এতিম, প্রতিবন্ধী ও শ্রমজীবীদের নিয়ে ইফতার করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ থেকে উদ্ধার করা আগুনে পুড়া লাশের পরিচয় মিলেছে জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জকিগঞ্জে চৌধুরী এন্ড লস্কর ট্রাস্ট নির্মিত একটি কালভার্টে এলাকাবাসীর ভাগ্য বদল সিলেট টাইটানসের উপদেষ্টা ফাহিম আল্ চৌধুরীকে হত্যার হুমকি! জকিগঞ্জে রাত পোহালেই ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের বৃত্তি বিতরণী অনুষ্ঠান: প্রধান অতিথি ফাহিম আল্ চৌধুরী সিলেট-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুফতি আবুল হাসান জকিগঞ্জে লক্ষাধিক মানুষের অংশ গ্রহণে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন

জকিগঞ্জ থেকে দুধর্ষ ডাকাত সর্দার বিল্লাল গ্রেপ্তার: এলাকায় স্বস্তি

সানজিদা লিপা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

জকিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন যোগদানের পর থেকে মাদক, চুর, ডাকাত ও ওয়ারেন্টভূক্ত আসামীদের বিরুদ্ধে সাড়াশী অভিযান শুরু করেছেন। এসব অভিযানে ওয়ারেন্টভূক্ত একাধিক আসামী সহ ৩/৪টি ডাকাতি মামলায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে আটক করেছেন।
জানা যায়, জকিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন যোগদান করেই বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেন। তার-ই অংশ হিসেবে মঙ্গলবার (৮ মার্চ) ভোরে জকিগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার বিল্লাল হোসেন বেলাল (৩৪) কে আটক করে টিম জকিগঞ্জের পুলিশ। আটক বিল্লাল হোসেন বেলাল জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন-এর অন্তর্গত মানিকপুর (মাতারগ্রাম) গ্রামের মৃত সোহাগ মিয়ার ছেলে।
এ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আরোও ৩ জন আসামীকে গ্রেপ্তার করে টিম জকিগঞ্জের পুলিশ।
এদিকে একাধিক ডাকাতি মামলার আসামী বিল্লাল হোসেন বেলালকে আটকের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। ডাকাত বিল্লাল ওরফে বেলাল গ্রেপ্তারের খবরে জকিগঞ্জের সাধারণ মানুষ আনন্দিত ও উল্লাসিত। অনেকে মোবাইল ফোনে এবং সরাসরি থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। জকিগঞ্জ থানা পুলিশের সাম্প্রতিক তৎপরতায় অনেকেই প্রশংসা করেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট