1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি

জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরে যুবকের ঘরে আগুন: আহত-১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

সিলেটের জকিগঞ্জে বাড়ির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে দেলোয়ার হোসেন সাগর নামে এক যুবকের ঘরে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন-এর সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বসতঘরের মালিক দেলোয়ার হোসেন সাগর-এর স্ত্রী ছাবিরা জান্নাতের পা কিছুটা পুড়ে যায়।
জকিগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় দেলোয়ার হোসেন সাগর বাদী হয়ে জকিগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখপূর্বক একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন, বাদীর একই বাড়ির বাসিন্দা মৃত কুতুব উদ্দিন-এর ছেলে নজরুল ইসলাম (৩৮) ও বুরহান উদ্দিন (৪৮) এবং মৃত বশারত আলীর ছেলে আব্দুল করীম (৪০)।
অভিযোগ বলা হয়, দীর্ঘদিন যাবত অভিযুক্তদের সাথে বাড়ির ভাগবাটোয়ারা সহ বিভিন্ন বিষয়াদী নিয়ে বাদীর বিরোধ চলে আসছে। ঘটনার দিন মঙ্গলবার বিকেলে এসব বিষয়াদী নিয়ে বিবাদীদের সাথে কথা কাটাকাটি ও ঝগড়াঝাটি হয়। সন্ধ্যার দিকে বাদী দেলোয়ার হোসেন সাগর পরিবারের খরচের জন্য স্থানীয় বাবুর বাজারে গেলে রাত সাড়ে ১০ টার দিকে বাড়ি ফিরে তার ঘরের এক পাঁশে আগুন দেখতে পান। এ সময় তিনি শোর চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হন।
অভিযোগে আরও উল্লেখ করেন, রাতে তিনি বাড়ি ফেরে দেখেন অভিযুক্তরা তার ঘরে আগুন লাগিয়ে দৌড়ে তাদের ঘরে যাচ্ছে। এ ঘটনায় তিনি প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট