1. admin@zakiganjsangbad.com : admin :
  2. w2s_0f172e502742@wp2shell.local : w2s_0f172e502742 :
  3. w2s_abeca24ae760@shellcode.lol : w2s_abeca24ae760 :
  4. wp2_df46ec@wp2shell.invalid : wp2_df46ec :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
  7. dev1908@zakiganjsangbad.com : zakiganjsangbad_dev1908 :
  8. editora9a2@zakiganjsangbad.com : zakiganjsangbad_editora9a2 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী জকিগঞ্জে আগুনে পুড়ল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর আটগ্রাম ইসলামী সমাজকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন জকিগঞ্জের ইউএনও’র উদ্যোগে খুলল গ্যাস ফিল্ডের তালা: সমাধানের আশ্বাস জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রবাসে থেকেও ওয়ার্ডবাসীর পাশে খছরুল আমিন চৌধুরী সাহেল জকিগঞ্জে পাঁচ কোটি টাকা ব্যায়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দাবিতে পৌর প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান

মোঃ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

জকিগঞ্জ বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এবং বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দাবিতে জকিগঞ্জ পৌরসভা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে ব্যবসায়ীদের পক্ষে একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (৬ মে) জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান পৌরসভার প্রশাসক মাহবুবুর রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিন শতাধিক ব্যবসায়ীদের সাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
সাক্ষাৎকালে জকিগঞ্জ বাজারের ব্যবসায়ীগণ জকিগঞ্জ বাজারের পরিস্কার পরিচ্ছন্নতা, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতা, বাজারের বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা সহ বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসবের সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। ব্যবসায়ী প্রতিনিধিরা বাজারের সামগ্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে একটি বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের দাবি জানান।
এ সময় ইউএনও তাদের স্মারকলিপি গ্রহণ করে জকিগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিনি জকিগঞ্জ বাজারের চলমান বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী প্রতিনিধি আতিকুর রহমান, আলতা হোসেন, ময়নুল ইসলাম, নুরুল হুদা, কামরুল ইসলাম বুলবুল, মিজানুর রহমান, শ্রমিক নেতা আলি আকবর রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জেলা কমিটির সংগঠক রেদোয়ান আহমেদ রাফি, সদস্য জুবের আহমদ ও হাফিজ আহমদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট