1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ-কানাইঘাটের নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন মুফতি আবুল হাসান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ নতুন সম্ভাবনা তৈরি করবে–মুফতি মুহাম্মদ আবুল হাসান এমপি জকিগঞ্জে বাবার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন জকিগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ জকিগঞ্জে পিঠা উৎসবে ফাহিম আল্ চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ— মুফতি আবুল হাসান এমপি আল-মাদানী পরিষদ আমলশীদ এর অফিস উদ্বোধন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে আরোহী সংগীত একাডেমি’র বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা’ ফাহিম আল চৌধুরীর বহুমুখী সমাজসেবার অজানা উপাখ্যান 

পাঁচ মাস পর কারামুক্ত হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

দীর্ঘ পাঁচ মাস কারাভোগের পর অবশেষে হাইকোর্টের আদেশে জামিনে কারামুক্ত হয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিনি চলতি বছরের ২৬ জুন সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন আদালত তার জামিন নামঞ্জুর করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। দীর্ঘ পাঁচ মাসের আইনি লড়াই শেষে বুধবার (১৯ নভেম্বর) তিনি জামিনে মুক্তি পান।
পারিবারিক সূত্র জানায়, মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগে উল্লেখিত ৪ ও ৫ আগস্ট তিনি জকিগঞ্জে ছিলেন না। সেসময় তিনি সিলেট শহরে তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল অন্যত্র সরানোর কাজে ব্যস্ত ছিলেন। তাই ঘটনাটির সঙ্গে তার সম্পৃক্ততা নেই—তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এদিকে মুক্তি পেয়ে মাওলানা আব্দুস সবুর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
উল্লেখ্য যে, মাওলানা আব্দুস সবুর একজন সহজ-সরল, ভদ্র ও হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে জকিগঞ্জের মানুষের নিকট পরিচিত। তিনি টানা দুইবার জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ সিলেট মহানগরীর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট