1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১ জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার পাশেই জকিগঞ্জ সংবাদ কার্যালয়ে চুরি, আতঙ্কে এলাকাবাসী জকিগঞ্জে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জকিগঞ্জের নতুন ইউএনও হিসাবে যোগ দিচ্ছেন সুজিত কুমার চন্দ

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব জকিগঞ্জ-এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

জকিগঞ্জের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ঐক্যের প্রতীক পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব জকিগঞ্জ (পুসাজ)-এর চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) অ্যাসোসিয়েশন-এর এক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন শাবিপ্রবির ডেপুটি-রেজিস্টার ফয়সাল আহমেদ।
সভায় সভাপতি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মালেক চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ-এর এমবিবিএস ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আহমেদ আল মনসুরকে মনোনীত করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে শাবিপ্রবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সালাহউদ্দিন মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল ওয়াহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসাইন ফাহিম এবং কোষাধ্যক্ষ হিসেবে শাবিপ্রবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাহেদুর রহমানকে মনোনীত করা হয়েছে।
তৃতীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ময়নুল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুসাজ-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান সুজন, সাধারণ সম্পাদক ছদিওল ফাহাদ, জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশন ওব সাস্ট (জেডএসও)-এর সাবেক সভাপতি ওয়াজিউর রহমান চৌধুরী, পুসাজ-এর সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ মাহিন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
জানা যায়, ২০২০ সালের ২১ আগস্ট “সুশিক্ষিত প্রজন্ম, আলোকিত জন্মভূমি” এই মূলমন্ত্র নিয়ে পুসাজের যাত্রা শুরু হয়। প্রথম দিন থেকেই সংগঠনটির লক্ষ্য ছিল স্পষ্ট জকিগঞ্জের যে সব শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, তাদের একত্রিত করা, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষা ও মানবিকতার শক্তিতে জন্মভূমিকে আলোকিত করা। পুসাজ শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি এক পরিবার যেখানে জকিগঞ্জের শিক্ষার্থীরা একে অপরের সাফল্যে গর্বিত হয়, প্রয়োজনে পাশে দাঁড়ায় এবং একে অপরের থেকে শেখে। গত কয়েক বছরে সংগঠনটি শিক্ষা, সামাজিক সচেতনতা এবং মানবিক সহায়তার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জকিগঞ্জের তরুণ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়েছে।
এদিকে নতুন নেতৃত্বের প্রতি পুসাজ সদস্যরা আস্থা ও আশাবাদ ব্যক্ত করেছেন। তারা মনে করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে এবং জকিগঞ্জের শিক্ষার্থীদের উন্নয়ন ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট