1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wpenginebot@wpengine.com : wpenginebot :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের অভিযান উন্নয়নের প্রতিটি পর্যায়ে বিএনপিকে সম্পৃক্ত রাখতে হবে—শাম্মী আক্তার এমপি জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ট্যালেন্টপুলে সরকারি বৃত্তি অর্জন করলেন জকিগঞ্জের নামিরা তাসনিম সরকারি প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে জকিগঞ্জের তাওহীদ রাব্বানী জকিগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ জকিগঞ্জে পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার জকিগঞ্জে বিশ্বকাপ খেলা নিয়ে কথা কাটাকাটি: চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন জকিগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় জকিগঞ্জে ১৫ বোতল বিদেশি মদসহ আটক-১

এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান জকিগঞ্জে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচিকে স্বাগত জানিয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ‘মুফতি আবুল হাসান এমপি মিডিয়া সেল’-এ বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় বৃক্ষরোপণ অভিযানের পোস্টার শেয়ার করেন তিনি। পোস্টটি শেয়ার করে এমপি আবুল হাসান লেখেন, গাছ লাগান পরিবেশ বাঁচান। এ বছর অন্তত সবাই একটি করে গাছ লাগাই। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের বিকল্প নেই। গাছ লাগাবেন?

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা শাখা ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মানজুর আহমদ বলেন, আমরা গত বছরও জকিগঞ্জের বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। এবারও ব্যাপক পরিসরে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমি ইতোমধ্যে শাখার অধীনস্ত কর্মী ও দায়িত্বশীলদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছি।

সংগঠনের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রমকে বেগবান করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আগামী দিনগুলোতে জকিগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট