1. admin@zakiganjsangbad.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে

শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

আবিদা মুমতাহিনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সরকারী-বেসরকারী স্কুল, মাদ্রাসা ও কেজি’র সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। রোববার (৫ অক্টোবর) ফাহিম আল চৌধুরী ট্রাস্টের অফিসিয়াল ফেসবুক পেইজে Fahim Al Choudhury Trust এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সম্মানিত মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক (সরকারি, বেসরকারি ও মাদ্রাসা), প্রাথমিক বিদ্যালয় (সরকারি, কেজি ও ইবতেদায়ী) সমূহের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানাচ্ছি যে-ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২০২৫ সালের মেধাবৃত্তি পরীক্ষায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা ট্রাস্টের প্রতি এবং ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা ফাহিম আল্‌ চৌধুরীর প্রতি আপনাদের অকৃত্রিম ভালোবাসার এক উজ্জ্বল নিদর্শন।
পরীক্ষায় এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর তথ্যভান্ডার (ডাটাবেজ) সংগ্রহে যাতে কোন ত্রুটি-বিচ্যুতি না থাকে, সেজন্য আমরা তা সংশোধনের প্রক্রিয়ায় আছি।
সভাপতি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার সব আপডেট, নোটিশ ও তথ্য এখন থেকে শুধুমাত্র ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্টের অফিসিয়াল ফেসবুক পেজ “Fahim Al Choudhury Trust”-এ প্রকাশিত হবে।
এবারের বৃত্তি পরীক্ষায় থাকবে চমকের পর চমকপ্রদ আয়োজন! তাই সবার প্রতি অনুরোধ, আমাদের অফিসিয়াল পেজে যুক্ত থাকুন এবং নিয়মিত আপডেট অনুসরণ করুন।
ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী জানান, ট্রাস্টের বৃত্তি পরীক্ষা ২০২৫ হবে এক ঐতিহাসিক মাইলফলক, ইনশাআল্লাহ। এ বছর আমরা চেষ্টা করছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করার জন্য, যাতে কোনো শিক্ষার্থী/প্রতিষ্ঠান বঞ্চিত না থাকে। বৃহৎ পরিসরে আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকছে চমকপ্রদ আয়োজন ও উৎসাহব্যঞ্জক সুযোগ।
প্রতিটি মেধাবী শিক্ষার্থীর স্বপ্নকে আলোকিত করতে এই বৃত্তি পরীক্ষা হবে একটি অনন্য প্ল্যাটফর্ম। এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, পরিশ্রম ও প্রতিভাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার সোপান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট