1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার জকিগঞ্জে ছেলের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, খবর শুনে প্রাণ গেল বাবারও জকিগঞ্জে আগামীকাল থাকবে না বিদ্যুৎ জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জকিগঞ্জের জুয়েল

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের কৃতি সন্তান মাজহারুল ইসলাম জুয়েল স্পেনে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তার এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর কামালপুরসহ পুরো জকিগঞ্জে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

মাজহারুল ইসলাম জুয়েল দীর্ঘদিন ধরে স্পেনে বসবাসের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রবাসে থেকেও তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণ করে আসছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের মতে, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও মানুষের প্রতি সহযোগিতামূলক মনোভাবের কারণেই তিনি সংগঠনের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং সিলেটি কমিউনিটির কল্যাণে কাজ করাই হবে তার অন্যতম লক্ষ্য। পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তার এ সাফল্যে জকিগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, মাজহারুল ইসলাম জুয়েলের নেতৃত্ব ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে স্পেনে সিলেটি কমিউনিটির উন্নয়নে আরও ইতিবাচক ভূমিকা তৈরি হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট