1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো ‘জকিগঞ্জ অনলাইন টিভি’ জকিগঞ্জে ‘আল কারীম যুব ঐক্য’র শুভ উদ্বোধন জকিগঞ্জে একই ফ্যান থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ঈদ সামগ্রী বিতরণে মাধ্যমে ইউনিক হিউম্যানিটি ফাউন্ডেশনের যাত্রা শুরু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২ মে, ২০২২

জকিগঞ্জে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করেছে ইউনিক হিউম্যানিটি ফাউন্ডেশন নামে একটি সংগঠন।
এ উপলক্ষে রোববার (১লা মে) বিকাল ২ ঘটিকার সময় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় লাক্সারী হোম থেকে ৫০জন গরীব ও অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি দুবাই প্রবাসী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে কবি ছালিক আমীন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নাট্যকার রেজাউল ইসলাম রাজুকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করা হয়।
পরে ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ছালিক আমীনের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক নাট্যকার রেজাউল ইসলাম রাজু ও সদস্য বিলাল আহমদ-এর স্বাগত বক্তব্যে সূচীত এ সভায় উপস্থিত ছিলেন জাবেদ আহমদ, বিলাল আহমদ, আইনুল ইসলাম ও বাছিত আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সমাজসেবা মূলক সংগঠন ইউনিক হিউম্যানিটি ফাউন্ডেশন শুরু হতে না হতেই মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছে। এমন মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবীদার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট