1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময়

জকিগঞ্জে উদীয়মান সমাজ কল্যাণ সংস্থার পুরস্কার বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

জকিগঞ্জের উদীয়মান সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মেধা যাচাই কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাছাইকৃত ৫৫জনের মধ্যে ৩ জনকে আকর্ষণীয় পুরস্কার সহ সবাইকে সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
উদীয়মান সমাজ কল্যাণ সংস্থা, জকিগঞ্জ-এর উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস-এর সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুল মুমিত ও সঙ্গীত পরিবেশন করেন সাজু আহমদ।
সংস্থার সভাপতি আবু উবায়দা কামিল-এর শুভেচ্ছা বক্তব্য ও সংস্থার সহ সভাপতি ইমরান হোসাইন-এর স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফয়সাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ, কবি আব্দুল ফাত্তাহ, জকিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাংবাদিক রিপন আহমদ ও জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে সংস্থার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে লটারির মাধ্যমে প্রথম পুরস্কার বাইসাইকেল বিজয়ী হয়েছেন জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র রেজাউল করিম, দ্বিতীয় পুরস্কার ডিনারসেট বিজয়ী হয়েছেন হাড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র সুলতান আহমদ ও তৃতীয় পুরস্কার রাইস ক্রোকার বিজয়ী হয়েছেন হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র আবিদ হোসেন নিহার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট