1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-৫ আসনের উন্নয়নে সংসদে সোচ্চার এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জ এগ্রো বিজনেস এসোসিয়েশনের আত্মপ্রকাশ, কৃষি উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার জকিগঞ্জে ৪৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জকিগঞ্জের যুবক জুয়েল জকিগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক সিলেট-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন জকিগঞ্জের শিউলী রানী রায় জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জে জি.এস.বয়েস ক্লাব-এর মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়ন-এর জি.এস.বয়েস ক্লাব-এর উদ্যোগে আয়োজিত মিডবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকার সময় বীরশ্রী ইউনিয়ন-এর সোনাপুর গ্রাম সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল আজিজ (ককই মিয়া)’র সভাপতিত্বে ও শিক্ষক আল মামুন কয়সর-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী ও সমাজসেবী ফারুক আহমদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ-এর নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ-এর ৯নং ওয়ার্ড সদস্য ছায়াদ আহমদ, ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ-এর ৮নং ওয়ার্ড সদস্য কবির আহমদ, ২নং বীরশ্রী ইউনিয়ন পরিষদ-এর ৪নং ওয়ার্ড সদস্য এমাদ আহমদ, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রহমত আলী হেলালী ও সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবী জামাল আহমেদ, খসরুল আলম মধু, জাহিদুল ইসলাম মিলন, কামিল আহমদ, সোহেল রানা, গাউছুল আলম, মিনহাজ আহমেদ ও আবুল মনসুর প্রমুখ।
ফাইনাল খেলায় মামুন ব্রাদার্স বনাম কাচারচক লায়ন্সের খেলায় লায়ন্স ১-০ গোলে জয়লাভ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ী খেলোয়াড়, সংবর্ধিত অতিথি ও অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট