1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

জকিগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের ৭ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫

জকিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার ৭ শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফাহিম আল চৌধুরী ট্রাস্ট। শনিবার (১লা মার্চ) সকালে জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহবাগ মসজিদ ওয়ালা বাড়িতে তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য।
এসব বিতরণকালে উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এটিএম সেলিম চৌধুরী, ট্রাস্টের সচিব ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ ও জামিয়া দারুল আজহার দরগাবাহারপুর-এর পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালাল।
খাদ্য সামগ্রী বিতরণকালে ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এটিএম সেলিম চৌধুরী বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম নতুন নয়। প্রতিবছর আমার ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আল ইসহাক চৌধুরী মানবিক এ কার্যক্রম চালিয়ে আসছেন।
ট্রাস্টের সচিব শাব্বির আহমদ বলেন, প্রতি বছর ব্যক্তিগতভাবে যুক্তরাজ্র প্রবাসী সমাজসেবী, শিক্ষানুরাগী ফাহিম আল ইসহাক চৌধুরী নিজ বাড়িতে এলাকার গরীব ও অসহায় মানুষের মধ্যে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ বছর ব্যতিক্রম হচ্ছে, এবার তা ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। তিনি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফাহিম আল ইসহাক চৌধুরী’র অসুস্থতার কথা জানিয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।
উল্লেখ্য যে, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী ও শিক্ষানুরাগী ফাহিম আল ইসহাক চৌধুরী’র সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত ‘ফাহিম আল চৌধুরী ট্রাস্ট’ প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান সহ নানামূখী সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে। এরই ধারাবাহিকতায় এবারের রমজানে ট্রাস্টের মাধ্যমে নিজ এলাকার গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ফাহিম আল ইসহাক চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট