1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের প্রনয় বিশ্বাস কলেজ ক্যম্পাসে টিকটক ভিডিও ধারণ:বহিষ্কার আদেশ জারি করলো জকিগঞ্জ সরকারি কলেজ এবার বিয়ানীবাজারকে হারিয়ে সেমিফাইনালে জকিগঞ্জ

জকিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

জকিগঞ্জে পানিতে ডুবে মারজান আহমদ নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকাল ২ ঘটিকার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের বালাউট (কাজলসার) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত মারজান আহমদ কাজলসার গ্রামের সাব্বির আহমদের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুরে শিশু মারজান আহমদ দাদীর কোল থেকে নেমে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে জকিগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারজান আহমদকে মৃত ঘোষণা করেন। বিষয়টির সত্যতা স্বীকার করেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এস.এম. আব্দুল আহাদ।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। জকিগঞ্জ থানার এসআই ইমতিয়াজ ঘটনাস্থলে রয়েছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট