1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ শিক্ষকতা জীবনের স্বীকৃতি, ইছামতি মাদরাসায় তিন গুণী শিক্ষক সংবর্ধিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন জকিগঞ্জ অনলাইন টিভির সম্পাদক আহমদ সাঈদ জকিগঞ্জের সৌদি প্রবাসী ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ হ্যাক! জকিগঞ্জে ২৩ ডিসেম্বর বেগম মস্তুফা ইলিয়াছ হিফজুল কুরআন মেধাবৃত্তি পরীক্ষা, চলছে ব্যাপক প্রস্তুতি জকিগঞ্জের উত্তরকুলে ডাকাতির ঘটনায় পুলিশের পৃথক অভিযানে শীর্ষ তিন ডাকাত গ্রেপ্তার জকিগঞ্জে জাতীয় ইমাম সমিতির বারঠাকুরী ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন, ২৩ সদস্যের কমিটি ঘোষণা জকিগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু. গ্রেপ্তার ছেলে জকিগঞ্জে গৃহহীন ব্যক্তির ঘর নির্মাণে ২ লাখ টাকা দিল ফাহিম আল্‌ চৌধুরী ট্রাস্ট অসহায় মানুষদের মধ্যে খাবার বিতরণ ও বর্ণাঢ্য আয়োজনে তানিম আহমেদ এর জন্মদিন উদযাপিত জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইম্পেরিয়াল মিনিবার ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

জকিগঞ্জে ইম্পেরিয়াল ক্লাব-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রোববার (২৬ সেপ্টেম্বর) ইম্পেরিয়াল মিনিবার ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। জকিগঞ্জ পৌরসভার অন্তর্গত জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অতিথিবৃন্দ বিকাল ৪ ঘটিকার সময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইম্পেরিয়াল ক্লাব সভাপতি মুহিবুর রহমান সাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম.এ.জি. বাবর, সাংগঠনিক সম্পাদক এম.এ.সালাম, দপ্তর সম্পাদক আব্দুস শহীদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর প্রমূখ।
এ সময় খেলা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস শহীদ, ফয়ছল আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, ওয়াজেদ আহমদ, সুফিয়ান, রায়হান, মনি, সৌরভ, শাকিল, মিঠু, হোছাইন, তারেক, সানু, জুনেদ, আদনান, সাইদুজ্জামান ও রায়হান প্রমূখ।
খেলায় প্রথম পুরস্কার হিসাবে রয়েছে একটি নতুন ফ্রিজ ও দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি নতুন এলইডি টিভি। এ খেলা আগামী ৭ অক্টোবর
বৃহস্পতিবার পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে। প্রতিদিন ৪ টি দলের খেলার অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট