1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

জকিগঞ্জে বর্ণালী ক্লাবের নতুন কমিটি গঠিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামে অবস্থিত সরকার নিবন্ধিত সামাজিক ও ক্রীড়া সংগঠন বর্ণালী ক্লাব–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) রাতে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জবরুল হোসেন ইমন।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি এমদাদুর রহমান এবাদ, রিয়াজ উদ্দিন শিরন, সহ সাধারণ সম্পাদক হাবিবুল আলম, ওয়াহিদুর রহমান সিজান, কোষাধ্যক্ষ মঞ্জুরুল করিম মঞ্জুর, সহ কোষাধ্যক্ষ বাদল আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহান আহমদ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সারোয়ার হোসেন, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক ছায়েফ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আবিদ জুয়েল, প্রচার বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ প্রচার বিষয়ক সম্পাদক ইকবাল আহমদ সাবেল, সদস্য দেলোওয়ার হোসেন দিলু, রাজু আহমদ বতাই, ইয়াহিয়া আহমদ, সদস্য সুহেল আহমদ, সদস্য সাহেদ আহমদ।
বর্ণালী ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক জবরুল হোসেন ইমন জানান, তরুণ ও যুবসমাজকে সংগঠিত করে ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার লক্ষ্যেই বর্ণালী ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। নবগঠিত কমিটির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় খেলাধুলায় অংশগ্রহণসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কাজে ক্লাবটি আগের মতোই সক্রিয় ভূমিকা পালন করে যাবে। আগামী দুই বছর নতুন কমিটির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ক্লাবের কার্যক্রম ও সুনাম অক্ষুণ্ণ রেখে ক্রীড়াঙ্গনে উজ্জ্বল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট