1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর পুড়ে ছাই জকিগঞ্জে আগমন উপলক্ষে আল্লামা মামুনুল হককে সুরমা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান জকিগঞ্জে দুই ভাইয়ের বাড়িতে ডাকাতি, ব্যবসায়ীকে নির্যাতন শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা

জকিগঞ্জে বসুন্ধরা শুভ সংঘের নতুন কমিটি

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

“শুভ কাজে সবার পাশে” থাকার প্রত্যাশা নিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভ সংঘের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজাদুর রহমান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এছাড়া শিক্ষক ও সাংবাদিক আল মামুন, জোসনা খানম, ছিদ্দিকুর রহমান, সেলিনা চৌধুরী ও সুফিয়া বেগমকে উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ জকিগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সারওয়ার হোসেন জীবন, আফজল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদন দত্ত ও আব্দুস শহিদ শাকির, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক জামি চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, কর্ম ও পরিকল্পনা সম্পাদক সেলিম আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কণিকা রাণী, সাহিত্য বিষয়ক সম্পাদক সুমন দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুবাইয়া সিদ্দিকা রিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাহমিদ আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, স্বাস্থ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানিম আহমদ, আপ্যায়ন সম্পাদক চন্দনী রাণী এবং কার্যকরী সদস্য হলেন- মুনিম আহমদ, হাবিব আহমদ, জাকারিয়া হোসেন, রিংকু মালাকার, সুফিয়ান আহমদ, জামিলা বেগম, সানি আহমদ, জান্নাত মিম, মরিয়ম বেগম, মিনহাজ আহমদ, নাজিম উদ্দীন, লাকী বেগম, রাজু আহমদ, জান্নাতুল ফেরদৌস মিম ও ফয়ছাল আহমদ।
বসুন্ধরা গ্রুপের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বসুন্ধরা শুভ সংঘ ইতোমধ্যেই দেশজুড়ে সেবামূলক ও মানবিক কার্যক্রমে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংগঠনটি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, পথশিশুদের জন্য স্কুল পরিচালনা, বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগে ত্রাণ সহায়তা, শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, কৃষি উন্নয়ন কর্মসূচি, বিনামূল্যে চারা বিতরণ ও বৃক্ষরোপণসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট