1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি ঐক্যবদ্ধ ও মানবিক সিলেট গড়ার প্রত্যয়ে ফাহিম আল চৌধুরী

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার-এর বদলী

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার-কে সিনিয়র সহকারী প্রধান হিসাবে পরিকল্পনা কমিশনে দায়িত্ব পালনের লক্ষ্যে পরিকল্পনা বিভাগে বদলী করা হয়েছে। গত ১৬ই মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এক প্রজ্ঞাপন এ আদেশ প্রদান করেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা যায়, ইউএনও সুমী আক্তার ২০২০ সালের আগস্ট মাসের শেষ দিকে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের শেষ দিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় তিনি উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি এর আগের কর্মস্থল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে করোনা আক্রান্ত হয়েছিলেন। এমতাবস্থায় ইউএনও সুমী আক্তার জকিগঞ্জ উপজেলায় যোগদান করে দীর্ঘ প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে বদলী হলেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, নতুন ইউএনও যোগদান করলে ঈদের আগেই জকিগঞ্জ থেকে চলে যেতে পারি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট