1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি বিক্রির নামে টাকা নেওয়ার অভিযোগ, প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে ভুক্তভোগীদের আবেদন অ্যাডহক কমিটি নিয়ে জকিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা জকিগঞ্জে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২য় প্রান্তিক মূল্যায়ন শুরু ১৯ আগস্ট জকিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার জকিগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার এসএসসিতে জিপিএ ফাইভ পেলেন জকিগঞ্জের ফাইজা, হতে চান ডাক্তার শিশুর জন্মগত হৃদরোগ শনাক্তে সিলেটে বিশেষ উদ্যোগ, সেবা মিলবে বিনামূল্যে জকিগঞ্জে পুলিশের অভিযানে তিন আসামি গ্রেফতার জকিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশ

সারাদেশের ন্যায় জকিগঞ্জে ফারিয়ার মানববন্ধন

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

পেশাগত মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সিলেটের জকিগঞ্জে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (১১ মে) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে জকিগঞ্জ ও কালিগঞ্জ ফারিয়ার সদস্যরা। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ ফারিয়ার সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে ও গোলাম কিবরিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ফারিয়ার অন্যতম দায়িত্বশীল আব্দুল ওয়াহহাব, কামিল আহমদ তাপাদার, জালাল আহমদ, ইউনুছ আহমদ, জামাল আহমদ, মাশহাদুল ইসলাম, মাশহাদুল ইসলাম ও শাওন আহমদ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময় তারা কর্মক্ষেত্রে নানা ধরনের হয়রানি, অনিরাপদ পরিবেশ ও পেশাগত সংকটের মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে জকিগঞ্জ ও কালিগঞ্জ এলাকার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধি এবং ফারিয়ার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট