1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ক্ষোভ ঝাড়লেন সাবেক এমপি,মুখ খুলল স্থানীয় প্রশাসন জকিগঞ্জ পৌরসভার উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ মুসলমান হিসেবে মন্দির নির্মাণে সহায়তা করতে পারি না: ফাহিম আল চৌধুরী ছাত্র জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন সম্পন্ন এমপি আবুল হাসানের আহ্বানে জকিগঞ্জে ছাত্র মজলিসের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান হালাল উপার্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জকিগঞ্জে নতুন ব্যবসায়িক সংগঠন সর্বস্তরের মানুষকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে: এমপি মুফতি আবুল হাসান জকিগঞ্জে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির গোশত বিতরণ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

জকিগঞ্জের মানিকপুর ইউপি এলাকায় গান-বাজনাসহ গাড়ি ঢুকলেই কঠোর শাস্তি!

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মে, ২০২২

জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন এলাকায় গান-বাজনা সহ কোন গাড়ি ঢুকলেই কঠোর শাস্তির হুশিয়ারি দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান।
এ বিষয়ে বুধবার (৪ঠা মে) রাত ৯ ঘটিকার পর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি জরুরি বিজ্ঞপ্তি শিরোনামে পোস্ট করেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ঈদ উপলক্ষে গাড়ি নিয়ে গান বাজনা সহ যদি কোন গাড়ি জকিগঞ্জের ৯ নং মানিকপুর এরিয়ায় ভিতরে পাওয়া যায় তাহলে আটক করা হবে এবং জরিমানা করা হবে আইনানুগ ব্যবস্থা করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ৯নং মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান বলেন, জকিগঞ্জে ধর্মপ্রাণ মানুষের বসবাস। এ অঞ্চল আলেম-ওলামা ও পীর-মাশায়েখ অধ্যুষিত। এখানে কোন ধরণের অনৈসলামিক কার্যক্রম বরদাশত করা হবেনা। আমি এসবের বিরুদ্ধে সোচ্চার থাকবো। এ ক্ষেত্রে তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এদিকে একজন চেয়ারম্যানের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা মনে করেন, কতিপয় লোক যেভাবে ঈদ আনন্দের নামে গাড়ি দিয়ে গান-বাজনা শুরু করেছিল তা কোনভাবেই বরদাশত করার নয়। তাই চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান যে সিদ্ধান্ত নিয়েছেন তা সময়ের দাবী। এমন সিদ্ধান্ত না নিলে যে কোন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তারা চেয়ারম্যানের এমন সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট