1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভাতা পেতে টাকা লাগে না, জকিগঞ্জে সমাজসেবা কর্মকর্তার গুরুত্বপূর্ণ বার্তা জকিগঞ্জে সরকারি পাঁচ ভাতার আবেদন শুরু আজ জকিগঞ্জে সুরমা নদীর বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করলেন ইউএনও: সরেজমিনে অভিযোগের সত্যতা মেলেনি জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার বিদেশ সফরে যাচ্ছেন সিলেট-৫ আসনের এমপি মুফতি আবুল হাসান ফ্যামিলি কার্ডে নেই কোনো খরচ, প্রতারণা ঠেকাতে জকিগঞ্জে প্রশাসনের সতর্কবার্তা ইসলাহী ইজতেমা সফলের লক্ষ্যে জকিগঞ্জে আনজুমানে হেফাজতে ইসলামের প্রস্তুতি সভা জকিগঞ্জে জুলাই যোদ্ধার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জকিগঞ্জে মানববন্ধন জকিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, পরিবারের পাল্টাপাল্টি দাবি

জকিগঞ্জে বইপড়া উৎসব ও বই বিতরণ করেছে সিলেট জেলা পরিষদ

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এই প্রতিপাদ্যকে সমানে রেখে সিলেট জেলা পরিষদের উদ্যোগে ইনোভেটর বই পড়া ও প্রতিযোগীতার বই বিতরণ উৎসব সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারী) দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে সিলেট জেলা পরিষদ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা পরিষদ-এর ১৩নং ওয়ার্ডের সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী ইফজাল আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক কবি মহিউদ্দিন হায়দাররের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম মিতু।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাস, ইছামতি কামিল মাদরাসা’র ভাইস প্রিন্সিপাল মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি’র সভাপতি মোঃ আজির উদ্দিন, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি’র সাবেক সভাপতি মোঃ কুতুব উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, ইছামতি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কবি মুনশি আলিম, হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক বাবু হরিপদ দত্ত ও মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাব্বির আহমদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট