1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে ছাত্র মজলিসের পূর্ব ও পশ্চিম শাখার পুনর্গঠন সম্পন্ন, সভাপতি সাইফুর ও মুন্না আটগ্রামে চক্ষু ক্যাম্পে সেবা পেলেন প্রায় ১ হাজার রোগী, ছানি অপারেশনে সিলেটে ১৭২ জন জকিগঞ্জে কুশিয়ারার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা জকিগঞ্জে একই বাড়িতে বারবার ডাকাতি! আতঙ্কিত বাড়ির বাসিন্দারা শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে-ফাহিম আল চৌধুরী ট্রাস্ট জকিগঞ্জে দুর্গাপূজা ঘিরে হঠাৎ জরুরি নম্বর, কী ঘটছে? বিয়ের মেহেদি শুকানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরহাদের আগুনে ঘর হারিয়ে নিঃস্ব রুসনা বেগমকে সরকারি সহায়তা দিলেন ইউএনও: বিএনপি সভাপতি’র টিন প্রদান জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত হিফজুল কুরআন ও স্কুলভিত্তিক ক্বিরাত প্রতিযোগিতা–২০২৭: এমপি মুফতি আবুল হাসানের সম্মতি, শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাস্টের প্রচারণা জোরদার

জকিগঞ্জে ব্যবসায়ী রুবেল হত্যা : পুলিশের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক সাজু গ্রেফতার

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরে কাঠমিস্ত্রীর বাটালের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল আহমদ জুবেল মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত সাজু আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) ভোররাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র রায় তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সাজু জকিগঞ্জ পৌরসভার পূর্ব মাইজকান্দী (কান্দিগ্রামের) ফুরু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ।
এর আগে গত শনিবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে পূর্ব বিরোধের জেরে গন্ধদত্ত গ্রামের হারিছ আলীর ছেলে রুবেল আহমদ জুবেল (৪৮) কে পৌরশহরে পুরনো লঞ্চঘাট রোডের রুহুল আমিন শায়েকের ধান-চালের দোকানে গিয়ে কাঠমিস্ত্রীর কাজের ব্যবহৃত বাটাল দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সাজু আহমদ। পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় জুবেল মারা যান। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পুলিশ লাশ হস্তান্তর করে। ওইদিন রাতে জুবেলকে দাফন করা হয়। হামলাকারী সাজু আহমদ সম্পর্কে নিহত জুবেলের বেয়াই’র ছেলে। সে পেশায় কাঠমিস্ত্রী।
এদিকে ২৪ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলার বিভিন্ন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট