1. admin@zakiganjsangbad.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে কাজী আব্দুল মতিন স্মৃতি ট্রাস্ট জকিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ জকিগঞ্জে ইউনূস আলী রচিত সফল মানুষের গল্প দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উৎসব জমকালো আয়োজনে সম্পন্ন জকিগঞ্জে বিজিবির আলোর পথে কর্মসূচি অনুষ্ঠিত জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত জকিগঞ্জে ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন জকিগঞ্জে হাজারো মানুষের উপস্থিতিতে মাওলানা আব্দুস সবুর (বিদেশী হুজুর)-এর দাফন সম্পন্ন জকিগঞ্জে পাওয়া যাচ্ছে ফ্রি আইনি সেবা:গ্রহণ করবেন যেভাবে সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের প্রনয় বিশ্বাস

জকিগঞ্জের কামালপুর মাদ্রাসায় ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার স্থায়ী দাতা সদস্য গোটারগ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী মরহুম আব্দুল হাশিম ও কামালপুর গ্রামের বাসিন্দা মরহুম নজমুল হক (বাদই মিয়া)সহ এলাকার মুরদেগানদের রুহের মাগফিরাত কামনায় ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বাদ জোহর কামালপুর স্বতন্ত্র ইবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ মোঃ আব্দুল গণী।
মাদ্রাসা শিক্ষক মাওলানা ছাদিকুর রহমানের পরিচালনায় এতে নছিহত পেশ করেন কামালপুর দক্ষিণ মহল্লা জামে মসজিদের ইমাম মাওলানা নুমান আহমদ ক্বাসিমী ও তরুণ ওয়ায়েজ হাফিজ রফিকুল ইসলাম। এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবী মাহবুবুর রহমান বাবুল, বিশিষ্ট মুরব্বী তাহির আহমদ ও আমেরিকা প্রবাসী মোঃ আব্দুল জব্বার। মাহফিলে মিলাদ পরিচালনা করেন হাফিজ ইসমত আহমদ ও দোয়া পরিচালনা করেন নয়া বাজার হাফিজিয়া মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক হাফিজ ফারুক আহমদ।
ঈসালে সাওয়াব মাহফিলে সদ্যপ্রয়াত দু’জন ব্যক্তি সহ এলাকার সকল মুরদেগানদের জন্য দোয়া করা হয় এবং মাদ্রাসার উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট