1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু জকিগঞ্জে রাগীব-রাবেয়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা জকিগঞ্জ পৌরসভা জামায়াতের যুব বিভাগের কমিটি পুনর্গঠন জকিগঞ্জে এলপিজি গ্যাস পাম্পের রমরমা অবৈধ ব্যবসা: নিরাপত্তা ঝুঁকি থাকলেও নেই দৃশ্যমান পদক্ষেপ জ্বালানী সংকট নিরসন কমিটিতে মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু জকিগঞ্জে জামিয়া দারুল ইহসান সোনাসারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ জকিগঞ্জের সড়কে ‘গুপ্ত তুই রাজাকার’ স্লোগান লিখে ছাত্রদলের অভিনব প্রতিবাদ জকিগঞ্জে ফেসবুকে বাঘের ছবি দিয়ে গুজব

জকিগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতি সভা

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ সফলভাবে বাস্তবায়ন এবং সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফখর উদ্দিন, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, উপজেলা মহিলা অধিদপ্তরের দেলোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন, সেক্রেটারি ছরওয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শাব্বির আহমদ; এনসিপি নেতা শিব্বির আহমদ, জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ সেক্রেটারি কেএম মামুন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচির আওতায় উপজেলার ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হবে। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি এবং তাদের মেধা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভায় আরও জানানো হয়, আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্টরা এ আয়োজন সফল করতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট