1. admin@zakiganjsangbad.com : admin :
  2. wordpresscore@wpengine.com : wordpresscore :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু ট্রাইব্যুনালের পিপি হলেন এড. মোস্তাক আহমদ আমরা হিন্দু মুসলমান একই চায়ের কাপে চা পান করে বড় হয়েছি—মুফতি আবুল হাসান এমপি জকিগঞ্জ-শেওলা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি লামারগ্রাম এলাকাবাসীর সঙ্গে খলাছড়ার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গুলজারের মতবিনিময় জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে খলাছড়া ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহমদ উল্লাহ গুলজারের মতবিনিময় নুমান হত্যার এক বছর: থানা থেকে সিআইডি, তবুও রহস্য অধরা জকিগঞ্জে আল মাদানী পরিষদ আমলসীদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত জকিগঞ্জে বায়তুন নুর জামে মসজিদের ওজুখানার জন্য ৫০ হাজার টাকা অনুদান

জকিগঞ্জে ইউএনওর একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কার জিতলেন মেধাবী শিক্ষার্থী আরিফ

খাইরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সিলেটের জকিগঞ্জ উপজেলায় জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা বিনির্মাণে তারুণ্যের শক্তি বিষয়ক মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান এবং উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ফখর উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং তরুণদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞান বিষয়ক কয়েকটি প্রশ্ন করেন। এসময় বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আরিফুল হক দ্রুত ও সঠিকভাবে একাধিক প্রশ্নের উত্তর দিয়ে উপস্থিত সবার প্রশংসা কুড়ান। পরে তার মেধার স্বীকৃতি হিসেবে তাকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা বলেন, তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা ও জ্ঞানচর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট